Rashmika Mandanna: আচমকাই ভাইরাল রশ্মিকার আপত্তিকর ভিডিয়ো, দেখে শিউরে উঠলেন নায়িকা...







জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রশ্মিকা মন্দানার(Rashmika Mandanna) একটি মর্ফড ভিডিয়ো সম্প্রতি ভাইরাল(Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপরেই এই ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপের জন্য আওয়াজ তোলেন অমিতাভ বচ্চন। রবিবার, পুষ্পা তারকার একটি ডিপফেক ভিডিয়ো(deepfake Video) অনলাইনে ছড়িয়ে পড়ে। যাচাই না হওয়া ভিডিয়োটিতে, রশ্মিকার মুখ অন্য এক মহিলার শরীরের উপর বসিয়ে একটি ভিডিয়োটি বানানো হয়েছে যেখানে ওই মহিলাকে একটি ফিটেড পোশাক পরে লিফটে উঠতে দেখা গিয়েছে। ভিডিয়োটি দ্রুত ভাইরাল হয়ে যায়। কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী পোস্ট করে জানান যে ভিডিয়োটি ডিপফেক। এর বিরোধীতা করে রশ্মিকার পাশে দাঁড়িয়েছেন খোদ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)