সানি



বাংলাহান্ট ডেস্ক: সানি লিওন (sunny leone), নামটাই যথেষ্ট পুরুষ হৃদয়ে ঝড় তোলার জন‍্য। নীল ছবির দুনিয়ার রমরমা রাজত্বকে ছেড়ে বলিউডে পা রেখেছেন সানি। নিজের অভিনয় দিয়ে খুব কম সময়েই মানুষের মন জিতে নিয়েছেন তিনি। হাসি খুশি প্রাণখোলা মেজাজের সানিকে পছন্দ করেন না এমন মানুষ হাতে গোনা।

সোশ‍্যাল মিডিয়াতেও দিনের পর দিন বেড়ে চলেছে সানির অনুরাগীর সংখ‍্যা। আর তাদের মনোরঞ্জনের জন‍্য মাঝে মাঝেই নিত‍্য নতুন ছবি, ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করতে থাকেন তিনি। বিকিনি অবতারে বহু বার অনুরাগীদের হৃৎস্পন্দন দ্রুত করেছেন সানি।

Sunny leone
ফের একবার বিকিনি পরেই ইনস্টা হ‍্যান্ডেলে ছবি পোস্ট করলেন সানি লিওন। ন‍্যুড রঙের বিকিনিতে সুইমিং পুলের জলে নামতে দেখা গিয়েছে তাঁকে। সঙ্গে চোখে পড়েছেন বড়সড় কালো সানগ্লাস। ছবিটি শেয়ার করা মাত্রই ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

এই মুহূর্তে নিজের কেরিয়ার নিয়ে বেজায় ব‍্যস্ত সানি। রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’র শুটিং করতে এখন কেরলে রয়েছেন তিনি। এছাড়াও বলিউডের বেশ কয়েকটি ছবির শুটিংও শীঘ্রই শুরু করতে চলেছেন তিনি।